যক্ষ্মা রোগ নির্মূল করতে স্বাস্থ্য কর্মীদের নিয়ে একটি বিশেষ কর্মাশালার আয়োজন করা হল বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কালিয়াগঞ্জ ব্লক থেকে যক্ষ্মা রোগ যাকে আমরা টিভি নামেও জেনে থাকে এই রোগে যাতে কেঊ আক্রান্ত না হয় তার যাতে যারা এই রোগে আক্রান্ত রয়েছে তাদেরকে কিভাবে এই রোগ থেকে নির্মূল করা যায় সেই কারনে অঙ্গনওয়ারী কর্মী থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য কর্মীদের নিয়ে আলোচনা করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ-সভাপতি রুস্তম আলী, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আসা জয়ন্ত সরকার সহ আরো অনেকে। জানাজায় কালিয়াগঞ্জ ব্লকে ১২১ জন যক্ষ্মা রোগী রয়েছে। তাদেরকে এই রোগ থেকে নির্মূল করতে অভিনব উদ্যোগ গ্রহন করেছে প্রশাসন। বিগত দিনে যক্ষ্মা রোগীদের ১ দিন পড় পড় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ঔষধ খেয়ে যেতে হতো দেখা যেতো মাঝ পথে ঔষধ খাওয়া ছেড়ে দিতো তারা। আর যাতে এই ধরনের সমস্যা না হয় সেই কারনে যক্ষ্মা রোগীকে প্রতিদিন করে ঔষধ খেতে হবে সেই স্বাস্থ্য কর্মী কিংবা অঙ্গনওয়ারী কর্মী সাক্ষ্মী হিসাবে কাউকে সাথে রেক যক্ষ্মা রোগীদের ঔষধ খাওয়াবে। যার দ্বারা যক্ষ্মা রোগী নির্মূল হবে তাকে প্রশাসনের পক্ষ থেকে ৫০০ টাকা পুরুস্কৃত করা হবে বলে জানা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য। আগামীতে সাধারন মানুষদের এই রোগের সমন্ধে সচেতন করা হবে। তার সাথে এই রোগ হলে কিভাবে সুস্থ্য হয়ে ওঠা যায় তা নিয়ে প্রচার করা হবে। যাতে আগামীতে কালিয়াগঞ্জ ব্লকে একজনও যক্ষ্মা রোগী না থাকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/-MbpAr5e_dM
উত্তরদিনাজপুর